ATN
শিরোনাম
  •  

ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন ও স্থিতিশীলতা রক্ষার সংকল্প মির্জা ফখরুলের

         
ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন ও স্থিতিশীলতা রক্ষার সংকল্প মির্জা ফখরুলের

ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন ও স্থিতিশীলতা রক্ষার সংকল্প মির্জা ফখরুলের

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, তখন সেই ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্রকে রক্ষা করার দায়িত্ব এসে পড়ে বিএনপির কাঁধে। বর্তমানে বিএনপি যখন দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন একটি বিশেষ মহল দেশে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা করছে।

শনিবার (৮ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশ যখনই সমৃদ্ধির দিকে এগোয়, তখনই দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। বর্তমান পরিস্থিতিতে দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত প্রয়োজন।

চিকিৎসকদের সমাজের সচেতন অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ছড়িয়ে দিতে হবে। তিনি এমন একটি রাষ্ট্র ও সমাজ গঠনের কথা বলেন যেখানে মানবিক মর্যাদা, সাম্য ও উন্নয়ন নিশ্চিত হবে। এই নতুন অভিযাত্রায় স্লোগান হবে— ‘সবার আগে বাংলাদেশ’।

স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের অঙ্গীকার করে মন্ত্রী জানান, বর্তমান সরকার জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করার পরিকল্পনা গ্রহণ করেছে। নির্বাচনের পর থেকেই প্রধানমন্ত্রী তার ঘোষিত পরিকল্পনাগুলো বাস্তবায়নে কাজ শুরু করেছেন।

জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জে এম জাহিদ হোসেন এবং ড্যাবের শীর্ষ নেতৃবৃন্দ।

এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ