গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত
রাজবাড়ীর গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম হীরা (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম হীরা গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর এলাকার মো. জাবেদ আলীর ছেলে। তিনি গোয়ালন্দ পৌরসভার তোরাই মোড়-কাজীপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে তোরাই মোড় এলাকায় শরিফুল ইসলাম হীরার সঙ্গে কুমড়াকান্দি মল্লিকপাড়া গ্রামের মো. মঞ্জুর হোসেনের ছেলে মো. কামরুল হোসেনের পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কামরুল হোসেন চাকু দিয়ে শরিফুলকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান।
পরে স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত কামরুল হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শরিফুলের কাছে ৫ থেকে ৬ হাজার টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত কামরুলকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি, ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি