তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান
কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (৮ আগস্ট) পিবিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পিবিআই জানায়, তনু হত্যা মামলায় হাফিজুর রহমান চেম্বার জজ আদালতের আদেশ প্রতিপালন না করায় এবং একই আদেশে পুলিশের প্রতি তাকে গ্রেপ্তারের নির্দেশ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এবং তার পালিয়ে যাওয়ার আশঙ্কায় শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই। পরে তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পিবিআই আরও জানায়, এর আগে গত ২২ এপ্রিল হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরে হাইকোর্ট থেকে জামিন পেয়ে ৪ আগস্ট তিনি মুক্তি পান।
এরপর গত ৬ আগস্ট হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত।
এই আদেশের পরিপ্রেক্ষিতেই শনিবার সকালে হাফিজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পিবিআই।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি