ATN
শিরোনাম
  •  

সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা

         
সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা

সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন এই দাম শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুসের নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ২৬৬ টাকায় বিক্রি হবে।

এর আগে গত ৬ আগস্ট দেশের বাজারে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৯ হাজার ৮৫৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরদিন ৭ আগস্ট নতুন করে দাম নির্ধারণ করে প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়।

এর একদিন পরই আবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিল বাজুস। ফলে দেশের বাজারে অল্প সময়ের ব্যবধানে কয়েক দফা সোনার দাম পরিবর্তন হলো।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ