কাঁধখোলা কালো গাউন, চোখধাঁধানো অলংকার আর সাহসী ক্যাপশনে নতুন লুকে ভক্তদের নজর কেড়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। ছবিগুলোতে তাকে দেখা গেছে স্নিগ্ধতার সঙ্গে খানিকটা বোল্ড ও গ্ল্যামারাস সাজে। টিউব কাটের বডি ফিটেড কালো মেরমেড গাউনে ফুটে উঠেছে অভিনেত্রীর শার্প লুক ও আত্মবিশ্বাস।
সাজসজ্জায় ফারিয়া বেছে নিয়েছেন ডায়মন্ড ও পান্নার মিশেলে তৈরি নজরকাড়া নেকলেস। সঙ্গে ছিল মানানসই দুল ও ব্রেসলেট। পুরো সাজে আভিজাত্যের ছাপ স্পষ্ট।
ছবিগুলোতে কখনো জানালার পাশে দাঁড়িয়ে, আবার কখনো বিলাসবহুল সোফায় হেলান দিয়ে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে তাকে। প্রতিটি ছবিতেই তার অভিব্যক্তিতে ফুটে উঠেছে আত্মবিশ্বাস ও গ্ল্যামারের ছোঁয়া।
তবে ছবির পাশাপাশি নেটিজেনদের বিশেষ নজর কেড়েছে ফারিয়ার দেওয়া ক্যাপশন। পোস্টে তিনি লিখেছেন, ‘বেশিরভাগ পুরুষের চেয়ে হীরাই মেয়েদের মন বেশি বোঝে।’
ছবিগুলো প্রকাশের পরপরই কমেন্ট বক্সে ভক্ত ও অনুরাগীদের প্রশংসার বন্যা বয়ে যায়। কেউ লিখেছেন, ‘একদম কুইন লুক!’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘সত্যিই দারুণ লাগছে ফারিয়া আপু!’ অনেকেই তার সাহসী ও গ্ল্যামারাস লুকের প্রশংসা করেছেন।
নতুন এই লুকে নুসরাত ফারিয়ার ছবিগুলো ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি