ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের বিরুদ্ধে দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম। এর ফলে আদালতের আদেশে মামলাটি আনুষ্ঠানিকভাবে বাতিল হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) চেঙ্গালপট্টুর পারিবারিক আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নিয়ে সঙ্গীতা তার বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহারের কথা জানান। পরে আদালত মামলাটি খারিজ করে দেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সঙ্গীতা মতপার্থক্যের কারণ দেখিয়ে বিজয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। একই সঙ্গে তিনি স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাই এলাকায় অবস্থিত বাড়িতে বসবাসের অনুমতিও চেয়েছিলেন।
মামলাটির শুনানি চলতি বছর একাধিকবার মুলতবি হয়। গত ১৫ জুন সঙ্গীতা আবেদন প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করলে আদালত পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন নির্ধারণ করেন। এর আগে কয়েক দফা শুনানিতে বিজয় ও সঙ্গীতা কেউই ব্যক্তিগতভাবে উপস্থিত হননি। তাদের আইনজীবীরা আদালতকে জানিয়েছিলেন, সশরীরে উপস্থিত হওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ছে।
বিজয় ও সঙ্গীতার দাম্পত্য জীবন প্রায় তিন দশকের। ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
২০২৩ সালে বিজয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসভায় সঙ্গীতার অনুপস্থিতির পর তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েনের গুঞ্জন শুরু হয়। যদিও তখন এসব দাবি অস্বীকার করা হয়। পরে ২০২৫ সালে টিভিকের একাধিক রাজনৈতিক অনুষ্ঠানেও সঙ্গীতার অনুপস্থিতি সেই আলোচনা আরও জোরালো করে। তবে সর্বশেষ বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহারের মধ্য দিয়ে সেই জল্পনায় নতুন মোড় এসেছে।
সূত্র: এনডিটিভি
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি