ATN
শিরোনাম
  •  

রোমে প্রযুক্তিগত ত্রুটিতে ৭ ঘণ্টা আটকা বিমান বাংলাদেশের ফ্লাইট, ভেতরে ২৬০ যাত্রী

         
রোমে প্রযুক্তিগত ত্রুটিতে ৭ ঘণ্টা আটকা বিমান বাংলাদেশের ফ্লাইট, ভেতরে ২৬০ যাত্রী

রোমে প্রযুক্তিগত ত্রুটিতে ৭ ঘণ্টা আটকা বিমান বাংলাদেশের ফ্লাইট, ভেতরে ২৬০ যাত্রী

প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোমের একটি বিমানবন্দরে প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা রুটের একটি বিমান।

শুক্রবার (৮ আগস্ট) নিয়মিত জ্বালানি নেওয়ার সময় ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফ্লাইটটিতে থাকা প্রায় ২৬০ জন যাত্রী এখনও উড়োজাহাজের ভেতরে রয়েছেন বলে জানিয়েছেন যাত্রীরা।

জানা গেছে, বিজি ৩০৬ ফ্লাইটটি গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। ইতালিতে অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে এবং মেরামতের প্রয়োজন রয়েছে।

স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত ফ্লাইটটি বিমানবন্দরেই অবস্থান করছিল। যাত্রীরা জানান, দীর্ঘ সময় ধরে তারা উড়োজাহাজের ভেতরে অপেক্ষা করছেন। তবে ফ্লাইটটি কখন আবার ঢাকার উদ্দেশে রওনা হবে, তা এখনো নিশ্চিত করা যায়নি।

যাত্রীদের অভিযোগ, দীর্ঘ অপেক্ষার মধ্যেও সমস্যার বিস্তারিত কারণ বা পরবর্তী ব্যবস্থা সম্পর্কে তাদের স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। তবে প্রযুক্তিগত ত্রুটির প্রকৃত কারণ এবং যাত্রীর সঠিক সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ