টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের দখলে চলে যাচ্ছে রাজধানীর ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদীর শাখা চ্যানেলগুলো। অপচনশীল বর্জ্যের স্তূপে চাপা পড়ে হারিয়ে যাচ্ছে নদীর স্বাভাবিক প্রবাহ, আর এর নেতিবাচক প্রভাব পড়ছে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর।
রাজধানীর বিভিন্ন এলাকা দিয়ে প্রবাহিত বুড়িগঙ্গার একাধিক শাখা চ্যানেল ঘুরে দেখা যায়, নদীর পানির ওপর ভাসছে প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের মোড়কসহ নানা ধরনের গৃহস্থালি বর্জ্য। কোথাও কোথাও বর্জ্যের স্তূপ এতটাই ঘন যে নদীর পানি প্রায় দেখা যায় না। পচা কালো পানি আর জমে থাকা প্লাস্টিকের স্তূপ পেরিয়ে কষ্টে চলাচল করছে ছোট ছোট নৌযান।
নদীর তীরবর্তী বাসিন্দারা জানান, অনিয়ন্ত্রিতভাবে আবর্জনা ফেলার কারণে চারদিকে ছড়িয়ে পড়েছে তীব্র দুর্গন্ধ। বর্ষা মৌসুমেও বর্জ্যের কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে আশপাশের এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়ছে।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিক সহজে পচে না। ফলে বছরের পর বছর নদীর তলদেশে জমে থেকে পানির গুণগত মান নষ্ট করছে এবং জলজ প্রাণীর স্বাভাবিক আবাস ধ্বংস করছে। এতে মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।
স্থানীয়দের অভিযোগ, মাঝেমধ্যে নদী পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা ও নিয়মিত নজরদারির অভাবে পরিস্থিতির কোনো দীর্ঘমেয়াদি উন্নতি হচ্ছে না। তারা নদীতে বর্জ্য ফেলা বন্ধে কঠোর আইন প্রয়োগ, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।
পরিবেশবাদীদের মতে, এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধি না করলে রাজধানীর প্রাণপ্রবাহ বুড়িগঙ্গা তার ঐতিহাসিক সৌন্দর্য, নাব্যতা ও পরিবেশগত গুরুত্ব চিরতরে হারানোর ঝুঁকিতে পড়বে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি