ATN
শিরোনাম
  •  

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস, জানালেন রোমাঞ্চকর অভিজ্ঞতা

         
নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস, জানালেন রোমাঞ্চকর অভিজ্ঞতা

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস, জানালেন রোমাঞ্চকর অভিজ্ঞতা

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্তমানে নেপালে নতুন সিনেমা 'শিকার'-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। কাজের ফাঁকে পোখারার অন্নপূর্ণা অঞ্চলে ক্যাব্‌ল কারে চড়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি।

আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে সেই অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অপু। লাইভে তিনি জানান, পোখারার অন্নপূর্ণার এই ক্যাব্‌ল কারটি এতটাই উঁচুতে যে, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ক্যাব্‌ল কারে চড়ার অভিজ্ঞতার তুলনায় এটিকে অনেক বেশি ভয়ঙ্কর ও চ্যালেঞ্জিং মনে হয়েছে তার।

লাইভের ক্যাপশনে তিনি লেখেন, "ভীষণ ভয় লাগছে।" ভয় পেলেও পুরো অভিজ্ঞতাকে উপভোগ করেছেন এই অভিনেত্রী।

এ সময় অপু বিশ্বাস উচ্চতাভীতি (হাইফোবিয়া) কিংবা হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিদের সতর্ক করে বলেন, যাদের উচ্চতায় ভয় বা হার্টের সমস্যা রয়েছে, তাদের এই ক্যাব্‌ল কারে না ওঠাই ভালো।

রোমাঞ্চকর মুহূর্তে নিজের সন্তানকে ভীষণভাবে মিস করছেন বলেও জানান তিনি।

লাইভে ভক্তদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে অপু বলেন, তার ভক্তরাই তার সবচেয়ে বড় শক্তি। পাশাপাশি তিনি ঘোষণা দেন, লাইভে যারা বেশি বেশি মন্তব্য করবেন, তাদের মধ্য থেকে কয়েকজনকে তার প্রতিষ্ঠান 'সিগনেচার বিউটি পার্লার অ্যান্ড বুটিক' থেকে বিশেষ বিউটি সার্ভিস ও উপহার হিসেবে পোশাক দেওয়া হবে।

সবশেষে নতুন সিনেমা 'শিকার'-এর সফলতা এবং তার সন্তানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন এই জনপ্রিয় চিত্রনায়িকা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ