সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে খেলার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী
বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের দেশে ফেরা ও জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, সাকিবের রাজনৈতিক অবস্থানের কারণে দেশে ফিরে জাতীয় দলে খেলার সুযোগ দেখছেন না।
আজ (শুক্রবার) ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী বলেন, “তার (সাকিবের) দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই।”
সম্প্রতি সাকিব আল হাসান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি অনলাইন কনফারেন্সে অংশ নেওয়ার পর নতুন করে আলোচনায় আসেন। পরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, শিগগির দেশে ফেরা সম্ভব না হলে ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান।
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, একজন ক্রিকেটার হিসেবে সাকিব যে অবস্থানে ছিলেন, সেখান থেকে রাজনৈতিক পরিচয় বেছে নেওয়ার পর পরিস্থিতি বদলে গেছে। তার ভাষায়, “তিনি দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।”
আমিনুল হক আরও বলেন, এতদিন একজন ক্রিকেটার হিসেবে সাকিবের বিষয়টি সহনশীলভাবে বিবেচনা করা হয়েছিল। তবে বর্তমানে তার দেশে ফেরার জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তিনি দাবি করেন, “তিনি স্বৈরাচারদের মঞ্চে উঠে তাদের সঙ্গে দাঁড়িয়েছেন। তাই তার দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই।”
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর আমিনুল হক ভিন্ন অবস্থান ব্যক্ত করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হলে তারা আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরতে পারেন—এমন প্রত্যাশা রয়েছে এবং বিষয়টি সহনশীলভাবে দেখার পক্ষেই ছিল সরকার।
সাম্প্রতিক মন্তব্যে প্রতিমন্ত্রীর অবস্থান পরিবর্তনের ইঙ্গিত মিলেছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি