‘বাংলাদেশের মানুষ কখনোই আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে না’—স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের মানুষ কখনোই আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে না। তিনি দাবি করেন, আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তবে জনগণ তাদের এ ধরনের রাজনীতি গ্রহণ করবে না।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় শেখ হাসিনাকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে, বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কি না।”
এর আগে তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্রসম্পদ ও সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। তিনি জানান, নীল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। পাশাপাশি কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে পরিবেশ সংরক্ষণের মাধ্যমে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে যেসব এলাকাকে নির্বিচারে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়েছিল, সেগুলো পর্যটনের স্বার্থে জরিপের মাধ্যমে পুনর্বিবেচনার নির্দেশনা দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ জানান, কক্সবাজারে সামুদ্রিক শিক্ষা ও গবেষণা সম্প্রসারণের লক্ষ্যে একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সামুদ্রিক শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্নাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
উল্লেখ্য, দুই দিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি