ATN
শিরোনাম
  •  

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

         
কক্সবাজারে সৈকতে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ইয়াছিন আরাফাত (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন আরাফাত কক্সবাজার শহরের পেশকারপাড়া এলাকার বাসিন্দা আলি হোসেনের ছেলে।

সৈকতে দায়িত্ব পালনরত সি-সেফ লাইফগার্ডের ইনচার্জ মো. ওসমান জানান, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে সৈকতে ফুটবল খেলতে যান ইয়াছিন। খেলা শেষে সমুদ্রে গোসল করতে নামলে একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি টের পেয়ে লাইফগার্ড ও সৈকতকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইয়াছিনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ