ATN
শিরোনাম
  •  

পশ্চিমবঙ্গে দুই দিনে ১,৫০০ মসজিদ থেকে মাইক অপসারণ

         
পশ্চিমবঙ্গে দুই দিনে ১,৫০০ মসজিদ থেকে মাইক অপসারণ

পশ্চিমবঙ্গে দুই দিনে ১,৫০০ মসজিদ থেকে মাইক অপসারণ

শব্দদূষণ নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গজুড়ে বিশেষ অভিযান চালিয়ে দুই দিনে প্রায় ১ হাজার ৫০০ ধর্মীয় উপাসনালয় থেকে লাউডস্পিকার বা মাইক অপসারণ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নির্ধারিত শব্দসীমা লঙ্ঘনের অভিযোগে অন্তত ১ হাজার ২৭৯টি মসজিদ এবং ১৯৯টি মন্দির কমিটিকে সাউন্ড সিস্টেম সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ।

পশ্চিমবঙ্গ পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, কোনো নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, বরং শব্দদূষণ নিয়ন্ত্রণের আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হচ্ছে। উপাসনালয়ের পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করেই মাইক বা পাবলিক অ্যাড্রেস সিস্টেম সরানোর প্রক্রিয়া চলছে।

রাজ্যের ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ ও পরিচালনা) বিধিমালা, ২০০০’ অনুযায়ী, ধর্মীয় বা অন্য কোনো স্থানে মাইক ব্যবহারের জন্য আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি সাউন্ড লিমিটার ব্যবহার এবং নির্ধারিত শব্দমাত্রা বজায় রাখার নিয়ম রয়েছে।

নিয়ম অনুযায়ী, দিনের বেলায় শব্দসীমা ৫০ থেকে ৭৫ ডেসিবেলের মধ্যে রাখতে হয়। এ ছাড়া সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মাইক ব্যবহারের ক্ষেত্রে প্রশাসনের অনুমতি প্রয়োজন।

এদিকে কয়েকটি মসজিদ ও মন্দির কমিটির প্রতিনিধিরা জানিয়েছেন, স্থানীয় থানা বা পুলিশ ফাঁড়ি থেকে তাদের লিখিত কোনো নির্দেশ দেওয়া হয়নি। তবে মৌখিকভাবে মাইক সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।

পুলিশ জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ