ATN
শিরোনাম
  •  

দ্রুতই শেষ হচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

         
 দ্রুতই শেষ হচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জ্বালানির উচ্চমূল্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না তারা আর বেশি দিন এভাবে চলতে পারবে।’ তবে যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে বিস্তারিত কোনো সময়সীমা জানাননি তিনি।

এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় জাহাজ চলাচলের জন্য খুলে দিতে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমান একটি অস্থায়ী সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে।

সম্ভাব্য এই চুক্তি কার্যকর হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানজুড়ে, বিশেষ করে রাজধানী তেহরানে, অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, দেশটিতে নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম বাড়ানো হয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ