ATN
শিরোনাম
  •  

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের ৩ জন দগ্ধ

         
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের ৩ জন দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ একই পরিবারের তিন সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার সকালে সদর এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের ৮ বছর বয়সী ছেলে মারুফ। তারা নারায়ণগঞ্জ সদর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে গ্যাস লিকেজ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে পরিবারের সদস্যদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শুক্রবার সকালে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের শরীরের বড় অংশ পুড়ে গেছে।

তিনি বলেন, মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তিনজনই নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দগ্ধদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে স্থানীয়ভাবে তদন্ত চলছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ