মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামতের পর জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। প্রাথমিকভাবে দৈনিক প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। আগামী তিন দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিট থেকে সীমিত পরিসরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়।
কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) উপমহাব্যবস্থাপক (প্রকৌশল) মোহাম্মদ রফিক খান জানান, সংকটকালীন সময়ের তুলনায় বর্তমানে গ্যাসের সরবরাহ বেড়েছে এবং পাইপলাইনের চাপও বৃদ্ধি পেয়েছে। নতুন কোনো জটিলতা না হলে আগামী তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।
পেট্রোবাংলা জানায়, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বিত প্রচেষ্টায় মহেশখালীর উপকূলের গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি সফলভাবে মেরামত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পর্যায়ক্রমে জাতীয় গ্রিডে দৈনিক ২৫০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। চট্টগ্রাম অঞ্চলে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৫০ মিলিয়ন ঘনফুট।
উল্লেখ্য, গত ২১ জুলাই মহেশখালীর এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ড ও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর ২২ জুলাই থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। প্রায় ১৬ দিন পর ত্রুটি মেরামত শেষে আবারও আংশিকভাবে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস