ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ৫২ ডাউন জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে হঠাৎ লাইনচ্যুত হয়। এতে ইঞ্জিনের পেছনের চারটি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করতে রিলিফ ট্রেন ডাকা হয়েছে।
এ ঘটনায় ঢাকা থেকে ময়মনসিংহ এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প ব্যবস্থায় ট্রেন চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। লাইনচ্যুত বগি উদ্ধার এবং দ্রুত রেলপথ সচল করতে রেলওয়ের উদ্ধারকারী দল কাজ করছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস