বগুড়ার সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে ৬ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সকালে মহাসড়কের পাশে কাজের অপেক্ষায় ছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে বাসটি শ্রমিকদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই ৩ শ্রমিক নিহত হন এবং আহত হন অন্তত ১৫ জন।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়ায়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম জানান, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। নিহতদের পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস