ATN
শিরোনাম
  •  

ভিসাপ্রত্যাশীদের সতর্ক করল ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন, প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান

         
ভিসাপ্রত্যাশীদের সতর্ক করল ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন, প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান

ভিসাপ্রত্যাশীদের সতর্ক করল ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন, প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান

বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের কর্মকর্তার পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা দেওয়ার নামে অর্থ দাবি করছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সতর্কতা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় ভারতীয় হাইকমিশন জানায়, কিছু ব্যক্তি নিজেদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা নিশ্চিত করা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে।

সতর্কবার্তায় হাইকমিশন স্পষ্ট করে জানিয়েছে, তাদের কোনও কর্মকর্তা কখনও ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেন না এবং কোনও ধরনের অর্থও দাবি করেন না।

হাইকমিশন আরও জানিয়েছে, ভারতীয় ভিসার সব আবেদন নির্ধারিত সরকারি নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই যাচাই-বাছাই করা হয়। তাই সন্দেহজনক কোনও ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে ভিসাপ্রত্যাশীদের কোনও ধরনের আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের কপি, ব্যাংক হিসাবের তথ্য কিংবা অন্য কোনও আর্থিক তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

ভিসাপ্রত্যাশীদের সতর্ক থাকার পাশাপাশি শুধুমাত্র নির্ধারিত সরকারি মাধ্যমের মাধ্যমে ভিসা সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে হাইকমিশন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ