ATN
শিরোনাম
  •  

প্রথম শ্রেণিতে লটারি, অন্যান্য শ্রেণিতে ভর্তি পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত

         
প্রথম শ্রেণিতে লটারি, অন্যান্য শ্রেণিতে ভর্তি পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত

প্রথম শ্রেণিতে লটারি, অন্যান্য শ্রেণিতে ভর্তি পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে লটারির মাধ্যমে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ধরনের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে। তবে প্রথম শ্রেণি ছাড়া বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এর আগে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা পরিবর্তন করে নতুন এই ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট ২০২৬ প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ