হুথিদের হামলায় ইয়েমেনে ৩০ সেনা নিহত, আহত অর্ধশতাধিক
ইয়েমেনের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের পৃথক হামলায় দেশটির সরকারি বাহিনীর অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক সেনাসদস্য।
বৃহস্পতিবার মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। কর্মকর্তাদের দাবি, মারিব ও হাদরামাউত প্রদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তারা নাম প্রকাশ না করার শর্তে তথ্য নিশ্চিত করেন।
২০২২ সালের এপ্রিলে কার্যকর হওয়া অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির পর এটিকে সবচেয়ে বড় সংঘাত এবং পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হিসেবে দেখা হচ্ছে। ওই যুদ্ধবিরতির মাধ্যমে হুথি বিদ্রোহী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে দীর্ঘদিনের লড়াই বন্ধ হয়েছিল।
ইয়েমেনের সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি। অন্যদিকে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হুথি গোষ্ঠী। তবে তারা জানিয়েছে, শিগগিরই একটি বড় সামরিক অভিযানের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।
২০১৪ সাল থেকে ইয়েমেনে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। ওই সময় হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেওয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকার সৌদি আরবে নির্বাসনে যেতে বাধ্য হয়।
এর কয়েক মাস পর ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পুনরায় ক্ষমতায় বসাতে সৌদি নেতৃত্বাধীন জোট এই যুদ্ধে হস্তক্ষেপ করে। তবে দীর্ঘদিনের এ যুদ্ধ পরবর্তীতে উভয় পক্ষের জন্য কোনো জয়-পরাজয় ছাড়া এক অচলাবস্থার প্রক্সি যুদ্ধে রূপ নেয়।
সূত্র: এপি
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি