‘আওয়ারাপান টু’ ট্রেলার প্রকাশ: প্রতিশোধের আগুনে ‘নতুন’ ইমরান হাশমি
প্রায় দুই দশক আগে মুক্তি পাওয়া জনপ্রিয় রোম্যান্টিক-অ্যাকশন সিনেমা ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল ‘আওয়ারাপান টু’ নিয়ে ফিরছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে সিনেমাটির বহুল প্রতীক্ষিত ট্রেলার, যেখানে প্রতিশোধপরায়ণ, আরও পরিণত ও অ্যাকশনঘন এক নতুন ইমরান হাশমিকে দেখা গেছে।
এক মিনিট ২৫ সেকেন্ডের ট্রেলারের শুরুতেই দেখা যায় অন্ধকার, বৃষ্টিভেজা রাতে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে রক্তাক্ত ও আহত ইমরান হাশমিকে। ঠিক সেই সময় বডিগার্ডদের নিয়ে উপস্থিত হন রহস্যময় এক চরিত্রে অভিনয় করা বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। তিনি ইমরানকে উদ্দেশ করে বলেন, “কী সুন্দর চেহারা। তোমার কি মৃত্যুর সঙ্গে দেখা করার শখ আছে?” জবাবে ইমরানের সংলাপ, “মৃত্যুর সঙ্গে আমার পুরোনো সম্পর্ক। একটি ঋণ আছে, যা আমাকে মেটাতে হবে।”
এরপরই প্রথম সিনেমার জনপ্রিয় গান ‘তেরা মেরা রিশতা’-এর আবহে শুরু হয় একের পর এক তুমুল অ্যাকশন দৃশ্য। ট্রেলারে দেখা যায়, শিবাম পণ্ডিত চরিত্রটি প্রতিশোধের আগুনে জ্বলছে এবং অতীতের স্মৃতির সঙ্গে লড়াই করছে। কখনো প্রবল বৃষ্টির মধ্যে খালি গায়ে লড়াই, কখনো জনশূন্য রাস্তায় দ্রুতগতির ধাওয়া, আবার কখনো জেলের ভেতরে ভয়ংকর সংঘর্ষ—সব মিলিয়ে অ্যাকশনপ্রেমীদের জন্য ভরপুর আয়োজন রাখা হয়েছে। পাশাপাশি প্রথম সিনেমার আবেগও ধরে রাখা হয়েছে, যেখানে হারানো প্রেমের স্মৃতি এখনও শিবামকে তাড়িয়ে বেড়ায়।
ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকরা। অনেকেই মন্তব্য করেছেন, ‘আওয়ারাপান’ শুধু একটি সিনেমা নয়, এটি এক আবেগ ও নস্টালজিয়ার নাম। কেউ লিখেছেন, “ইমরান হাশমির সময় আবার ফিরে এসেছে, ব্লকবাস্টার নিশ্চিত।” আবার অনেকের মতে, এই সিনেমায় দর্শকরা দেখতে পাবেন সম্পূর্ণ নতুন রূপের ইমরান হাশমিকে।
ট্রেলারে অল্প সময়ের জন্য দেখা মিলেছে অভিনেত্রী দিশা পাটানি, সুবিন্দর ভিকি ও পুরন গাব্বির। তবে তাদের চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিশেষ ভাটের প্রযোজনায়, বিলাল সিদ্দিকীর গল্প অবলম্বনে নির্মিত ‘আওয়ারাপান টু’ পরিচালনা করেছেন নিতিন কক্কর। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসে এটি প্রতিদ্বন্দ্বিতা করবে সানি দেওল অভিনীত ‘বর্ডার ১৯৪৭’-এর সঙ্গে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি