কেরানীগঞ্জে'প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ' ফুটবলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ঢাকার কেরানীগঞ্জে তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে আয়োজন করা হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’। এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক।
সভায় জানানো হয়, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন আগামী ১০ সেপ্টেম্বর ভার্চ্যুয়ালি করবেন প্রধানমন্ত্রী। প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে। ছেলেদের অংশগ্রহণ বাধ্যতামূলক হলেও মেয়েদের জন্য অংশগ্রহণ ঐচ্ছিক রাখা হয়েছে।
খেলা পরিচালনার সুবিধার্থে কেরানীগঞ্জে তিনটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো—কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠ, আটি ভাওয়াল উচ্চমাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ মাঠ এবং শুভাঢ্যা উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠ।
প্রস্তুতি সভায় খেলোয়াড় বাছাইয়ে স্বচ্ছতা নিশ্চিত করা, অনলাইন নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা এবং খেলার মাঠ প্রস্তুতের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি টুর্নামেন্ট ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরির লক্ষ্যে আগামী ১৭ আগস্ট ‘অফিসার্স ক্লাব’ ও ‘কেরানীগঞ্জের ক্রীড়া শিক্ষক’ একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া ও সাজিদ উল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লাসহ বিভিন্ন স্কুল-কলেজের প্রধান এবং ক্রীড়া শিক্ষকরা।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি