সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে বডি শেমিংয়ের শিকার হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। এবার প্রকাশ্যে তার পাশে দাঁড়িয়ে ভালোবাসা ও সমর্থনের বার্তা দিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
ঘটনার সূত্রপাত ব্রাজিলের সাংবাদিক মার্সিয়া গোল্ডস্মিথের একটি ইনস্টাগ্রাম রিলকে কেন্দ্র করে। ভিডিওটিতে তিনি জর্জিনার শারীরিক গঠন নিয়ে করা অবমাননাকর মন্তব্যের কঠোর সমালোচনা করেন এবং বলেন, নারীদের কখনোই কোনো কাল্পনিক সৌন্দর্যের মানদণ্ডে বিচার করা উচিত নয়।
ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে কোটি কোটি মানুষের নজর কাড়ে। এরই মধ্যে ভিডিওটির মন্তব্যের ঘরে গিয়ে রোনালদো লিখেন, ‘আমি বিশ্বের সেরা মানুষটিকে ভালোবাসি।’ তার এই মন্তব্য ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
এদিকে পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, ব্যক্তিগত আলাপচারিতায় রোনালদো জর্জিনাকে আশ্বস্ত করে বলেন, ‘মানুষ তোমাকে নিয়ে হিংসা করবে, এটাই স্বাভাবিক।’ তার মতে, এ ধরনের নেতিবাচক মন্তব্যের পেছনে মূল কারণ হিংসা ও ঈর্ষা।
এর আগে নিজের শরীরের পরিবর্তন এবং বডি ইমেজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছিলেন জর্জিনা। সেখানে তিনি লিখেছিলেন, ‘অন্য সব নারীর মতো আমার শরীরেও পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। আমি আশা করি বহু বছর ধরে এই পরিবর্তন বজায় থাকবে, কারণ তার মানে আমি এখনও বেঁচে আছি। তাহলে ভুল কোথায়? কে ঠিক করে দেয় "সঠিক" শরীর কোনটি? আমরা কি এখনও মনে করি আনন্দের কোনো নির্দিষ্ট সাইজ হয়?’
নিজের শারীরিক গঠন নিয়ে গর্ব প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমি আমার শরীরকে ভালোবাসি। যে শরীর আমাকে ধারণ করেছে, নতুন জীবন সৃষ্টির সুযোগ দিয়েছে, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে শিখিয়েছে—সেই শরীর প্রতিটি রূপেই সম্মান ও ভালোবাসার দাবিদার।’
প্রসঙ্গত, ২০১৬ সালে মাদ্রিদে প্রথম সাক্ষাৎ হয় রোনালদো ও জর্জিনার। এরপর থেকেই ক্রীড়া ও বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তারা। নেটফ্লিক্সের জনপ্রিয় ডকুমেন্টারি 'আই অ্যাম জর্জিনা'র মাধ্যমে খ্যাতির শীর্ষে পৌঁছানো এই মডেল ও উদ্যোক্তাকে প্রতিনিয়তই নেটদুনিয়ায় নানা সমালোচনার মুখোমুখি হতে হয়।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি