ATN
শিরোনাম
  •  

প্রেমিকার বিয়ের দিন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য

         
প্রেমিকার বিয়ের দিন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য

প্রেমিকার বিয়ের দিন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রেমিকার বিয়ের দিন এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একাধিক পোস্টকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের পর উপজেলার জটিবাড়ি গ্রামের একটি আমবাগান থেকে রাকিব প্রামাণিক (২২) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর আগে রাকিব ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের অবস্থানের কথা উল্লেখ করেন এবং সবার কাছে ক্ষমা চান। পোস্টটি দেখে স্থানীয়রা আমবাগানে গিয়ে একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।

এর আগে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে রাকিব দাবি করেন, তিনি এক তরুণীকে ভালোবাসতেন এবং পরিবারের ইচ্ছার বিরুদ্ধে ওই তরুণীর বিয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, প্রিয় মানুষকে না পেলে নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পোস্টে তিনি কয়েকজনের নামও উল্লেখ করেন।

পরে দেওয়া আরেকটি পোস্টে তিনি বাবা-মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে লেখেন, নিজের সিদ্ধান্তের জন্য অনুশোচনা প্রকাশ করেন এবং সবার কাছে ক্ষমা চান।

জটিবাড়ি এলাকার বাসিন্দা নাসির উদ্দিন জানান, রাকিব ভদ্র স্বভাবের ছিলেন। স্থানীয় একটি বিদ্যালয়ে পড়াশোনার সময় এক তরুণীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়। পরে তিনি বিদেশে গেলেও প্রত্যাশিত কাজ না পেয়ে দেশে ফিরে আসেন। সম্প্রতি ওই তরুণীর বিয়ের খবর পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্থানীয়দের ধারণা।

এদিকে, রাকিবের পোস্টে উল্লেখ থাকা তরুণীর এক স্বজন জানান, তাদের মধ্যে সম্পর্ক ছিল কি না সে বিষয়ে তিনি অবগত নন। রাকিব কীভাবে তার মোবাইল নম্বর সংগ্রহ করেছেন, সেটিও তার জানা নেই।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ