ATN
শিরোনাম
  •  

আট বছর পর বড় পর্দায় ফিরছেন প্রীতি জিনতা

         
আট বছর পর বড় পর্দায় ফিরছেন প্রীতি জিনতা

আট বছর পর বড় পর্দায় ফিরছেন প্রীতি জিনতা

দীর্ঘ আট বছর পর আবারও বলিউডের বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। এক সময়ের অন্যতম ব্যস্ত ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই তারকা জানিয়েছেন, অভিনয় থেকে দূরে থাকার সময়টাকে তিনি পরিবারের সঙ্গে উপভোগ করেছেন এবং এটিই ছিল তার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত।

বিয়ের পর ধীরে ধীরে অভিনয়ে কাজ কমিয়ে দেন প্রীতি। পরে সন্তানদের জন্ম ও তাদের লালন-পালনকে অগ্রাধিকার দিয়ে নিজেকে অনেকটাই ক্যামেরার আড়ালে সরিয়ে নেন। তবে অভিনয় থেকে দূরে থাকলেও থেমে থাকেননি তিনি। উদ্যোক্তা হিসেবে ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের আলাদা পরিচিতি গড়ে তোলেন।

সবশেষ ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ভাইয়াজি সুপারহিট ছবিতে সানি দেওলের বিপরীতে অভিনয় করেছিলেন প্রীতি। কাকতালীয়ভাবে আট বছর পর তার প্রত্যাবর্তনের ছবিতেও নায়ক হিসেবে রয়েছেন সানি দেওল। নতুন এই ছবির নাম বাটওয়ারা ১৯৪৭।

সম্প্রতি ছবিটির প্রচারণামূলক এক অনুষ্ঠানে নিজের দীর্ঘ বিরতি নিয়ে প্রীতি বলেন, “সত্যি বলতে সিনেমাতে কাজ খুব বেশি মিস করিনি। বরং পরিবারের সঙ্গে সময়টা উপভোগ করেছি। এটি ছিল আমার জীবনের একেবারে নতুন ধরনের অভিজ্ঞতা।”

তিনি আরও বলেন, “সন্তানের জন্ম দেওয়া এবং তাকে বড় করে তোলা আমার জীবনের সবচেয়ে বড় মাইলফলক। ব্যক্তিগত জীবনকে সময় দিতে পেরে আমি আনন্দিত। আমার কাছে এই অভিজ্ঞতার মূল্য যেকোনো কিছুর চেয়ে বেশি।”

দীর্ঘ বিরতির পর প্রীতি জিনতার প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বাটওয়ারা ১৯৪৭ ছবির মাধ্যমে আবারও বড় পর্দায় তার উপস্থিতি দর্শকদের কতটা মুগ্ধ করে, এখন সেটিই দেখার অপেক্ষা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ