ATN
শিরোনাম
  •  

যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

         
যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আজিজুল শেখ ওরফে আইজুল (৪০) এবং মো. দিদার মিয়া (৩৯)।

ডিবি সূত্র জানায়, বুধবার (৫ আগস্ট) বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া মেইন রোডের রোমেল ভুইয়া টাওয়ারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে ইয়াবা এনে সরবরাহের সঙ্গে জড়িত বলে গোয়েন্দা পুলিশের ধারণা। জব্দ করা মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ