ATN
শিরোনাম
  •  

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

         
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

সাবেক এমপি আখতারুজ্জামান

রাজধানীর গুলশান এলাকা থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে (৭৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাকে কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলতে দেখা যায়নি। গ্রেপ্তারের পর তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্তের স্বার্থে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে বলেও জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনা করা হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ