মাগুরায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুটি পেট্রলবোমার বিস্ফোরণের ঘটনাও ঘটে।
বুধবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা সাকিব আল হাসানের বাড়ি লক্ষ্য করে আগুন দেয় এবং দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ফলে বাড়ির কাচের জানালা ভেঙে যায়।
তবে ঘটনার সময় বাড়িতে কোনো সদস্য উপস্থিত ছিলেন না। ফলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
পুলিশ জানিয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস