বাংলাদেশে ভারতীয় ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবার নামে প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক সতর্কবার্তায় হাইকমিশন জানায়, একটি প্রতারক চক্র নিজেদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে।
হাইকমিশন স্পষ্ট করে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম বা ই-মেইলের মাধ্যমে ভিসা দেওয়ার প্রস্তাব দেন না কিংবা কোনো ধরনের অর্থ দাবি করেন না। সব ধরনের ভিসা আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুযায়ী নিষ্পত্তি করা হয়।
সতর্কবার্তায় বলা হয়, এ ধরনের ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন করা যাবে না। পাশাপাশি ব্যক্তিগত ও আর্থিক তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
হাইকমিশন আরও জানায়, কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে বা সন্দেহজনক যোগাযোগ পেলে তাৎক্ষণিকভাবে বিষয়টি ভারতীয় হাইকমিশনকে জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্য visa.dhaka@mea.gov.in ঠিকানায় পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি অন্যদেরও এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন করার আহ্বান জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস