গর্তে হাত-পা দিতে গিয়ে সাপের ছোবলে নারী ও শিশুর মৃত্যু
ফরিদপুরের সালথা উপজেলায় পৃথক দুটি ঘটনায় সাপের ছোবলে এক নারী ও তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ও দুপুরে ঘটে যাওয়া এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামের প্রেমানন্দ মণ্ডলের স্ত্রী সরস্বতী মণ্ডল (৪২) এবং একই ইউনিয়নের সোনাতন্দী গ্রামের সাইদুল মোল্লার তিন বছর বয়সী মেয়ে সাকিবা আক্তার।
বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খন্দকার সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে কাজ করার সময় সরস্বতী মণ্ডল অসাবধানতাবশত একটি গর্তে পা ঢুকিয়ে দিলে সেখানে থাকা একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। পরে স্বজনরা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
অন্যদিকে, একই দিন দুপুরে বাড়ির পাশে খেলাধুলার সময় সোনাতন্দী গ্রামের শিশু সাকিবা আক্তার একটি ইঁদুরের গর্তে হাত দিলে সেখানে থাকা একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে গেলে তিনি সাপে ছোবলের কোনো আলামত নেই বলে জানান। তবে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি