ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও শক্তিশালী খলচরিত্রের জন্য পরিচিত প্রদীপ রাওয়াত মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার ব্যবস্থাপক সিদ্ধার্থ তিওয়ারি।
জানা গেছে, কয়েক বছর আগে ক্যানসার থেকে কিছুটা সুস্থ হলেও সম্প্রতি আবারও রোগটি ফিরে আসে। গত এক মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রদীপ রাওয়াত। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন।
১৯৫২ সালের ২১ জানুয়ারি ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে জন্মগ্রহণ করেন প্রদীপ রাওয়াত। অভিনয়জীবনের শুরু টেলিভিশনের মাধ্যমে। বি. আর. চোপড়ার জনপ্রিয় ধারাবাহিক মহাভারত-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের নজর কাড়েন। পরে ১৯৮৫ সালে অ্যায়তবার চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।
দীর্ঘ অভিনয়জীবনে অগ্নিপথ, কয়লা, সরফরোশ, মেজর সাব এবং লগান-এর মতো একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে ২০০৫ সালের তামিল গজনি এবং ২০০৮ সালে আমির খান অভিনীত হিন্দি গজনি ছবিতে নির্মম খলনায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে উপমহাদেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার গভীর কণ্ঠ, শক্তিশালী উপস্থিতি এবং ব্যতিক্রমী অভিনয় তাকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় ভিলেন হিসেবে প্রতিষ্ঠিত করে।
চার দশকেরও বেশি সময়ের কর্মজীবনে হিন্দি, তামিল, তেলেগু, নেপালিসহ বিভিন্ন ভাষার শতাধিক চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। বলিউডে তাকে সর্বশেষ দেখা যায় গত বছরের ছাবা চলচ্চিত্রে।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে তিনি সেরা খলঅভিনেতা বিভাগে ফিল্মফেয়ার (তেলুগু) পুরস্কার এবং নন্দী পুরস্কার অর্জন করেন। যদিও বলিউডে বড় কোনো পুরস্কার না পেলেও তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে সমানভাবে প্রশংসিত হয়েছে।
পর্দায় ভয়ংকর খলনায়কের চরিত্রে দর্শকদের মুগ্ধ করা এই অভিনেতার মৃত্যু ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি