দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য মেসির ১ কোটি ১৪ লাখ টাকার অনুদান
স্পেনের রাজধানী মাদ্রিদের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের জন্য তিনি ৮০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা) অনুদান দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ তথ্য জানিয়ে মেসিকে ধন্যবাদ জানিয়েছেন মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো। তিনি বলেন, সিয়েরা ওয়েস্তে অঞ্চলের পুনর্গঠনে মেসির এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, মাদ্রিদের মানুষও শিগগিরই মেসিকে উষ্ণ অভ্যর্থনা জানাবে এবং তার এই মানবিক উদ্যোগের যথাযথ সম্মান জানাবে।
মেসির এই সহায়তা এমন সময়ে এলো, যখন স্প্যানিশ কর্তৃপক্ষ সিয়েরা ওয়েস্তে অঞ্চলে দাবানলের পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কাজ চালিয়ে যাচ্ছে। প্রায় দুই সপ্তাহ ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত রেখেছে।
বিশেষ করে সান হুয়ান জলাধারসংলগ্ন এলাকায় ছড়িয়ে থাকা ছোট ছোট আগুনের উৎস বা ‘হটস্পট’ নিভিয়ে ফেলতে নিরলসভাবে কাজ করছেন দমকলকর্মীরা। এ অভিযানে ১৬টি স্থলভিত্তিক দমকল ইউনিট, বনাঞ্চল অগ্নিনির্বাপণ দল এবং পরিবেশরক্ষী বাহিনী অংশ নিয়েছে।
এদিকে দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত পেলায়োস দে লা প্রেসা ও সান মার্তিন দে ভালদেইগলেসিয়াস শহরের সাতটি আবাসিক এলাকায় এখনও বাসিন্দাদের ফিরতে দেওয়া হয়নি। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
মানবিক কর্মকাণ্ডে বরাবরই সক্রিয় মেসির এই অনুদান দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও পুনর্গঠনের কাজে নতুন আশা জাগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি