‘আন্ধার’-এ গাজী রাকায়েতকে দেখা যাবে ভিন্ন রূপে: রায়হান রাফী
বাংলাদেশি চলচ্চিত্রে হরর ঘরানার সিনেমার সংখ্যা বরাবরই কম। দর্শকদের মধ্যে ভৌতিক ও থ্রিলারধর্মী গল্পের আগ্রহ থাকলেও মানসম্মত এমন সিনেমার দেখা মেলে খুব কম। এবার সেই ঘাটতি পূরণের লক্ষ্যেই নতুন চলচ্চিত্র ‘আন্ধার’ নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা রায়হান রাফী।
বড় পরিসরে নির্মিতব্য এই সিনেমায় যুক্ত হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা গাজী রাকায়েত। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান রাফী। একই সঙ্গে অভিনেতার প্রশংসাও করেছেন তিনি।
রাফী লিখেছেন, “গাজী রাকায়েত আমাদের দেশের অভিনয়জগতের এক অমূল্য সম্পদ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই মানুষটি একাধারে লেখক, পরিচালক, প্রযোজক এবং আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন অসাধারণ অভিনেতা।”
তিনি আরও জানান, কিছু চরিত্রের জন্য নির্দিষ্ট কিছু শিল্পী ছাড়া অন্য কাউকে ভাবা যায় না। ‘আন্ধার’ সিনেমায় গাজী রাকায়েতকে এমনই একটি বিশেষ চরিত্রে দেখা যাবে।
নির্মাতা বলেন, “কিছু কিছু চরিত্র আছে, যেগুলোতে তাকে ছাড়া অন্য কাউকে কল্পনাই করা যায় না। ‘তুফান’-এ তাকে নতুনভাবে দেখেছেন। ‘আন্ধার’-এ দেখবেন একেবারেই অন্যরকম এক চরিত্রে।”
সিনেমাটিতে গাজী রাকায়েত ‘জালাল’ চরিত্রে অভিনয় করবেন। এর আগে রায়হান রাফীর আলোচিত সিনেমা ‘তুফান’-এ অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন এই অভিনেতা। তবে ‘আন্ধার’-এ তাকে সম্পূর্ণ ভিন্ন আবহ ও চরিত্রে দেখা যাবে বলে জানিয়েছেন নির্মাতা।
হরর ঘরানার এই সিনেমায় গাজী রাকায়েতের সংযুক্তি নতুন করে আগ্রহ তৈরি করেছে দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে। এখন অপেক্ষা পর্দায় ‘আন্ধার’-এর ভৌতিক আবহ ও চরিত্রগুলোর প্রকাশের।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি