নারায়ণগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ফাতেমা আক্তার রেখা (৪৫) হত্যা মামলায় স্বামী মো. মোক্তার আলীকে (৪৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিভানা খায়ের জেসি আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ।
আদালতের নথি সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৯ নভেম্বর রাতে ফতুল্লার নিজ বাসায় ফাতেমা আক্তার রেখাকে হত্যা করা হয়। পরদিন সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত প্রতিবেদনে মাথার পেছনে ও মুখে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের মা সাজেদা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় জামাতা মোক্তার আলীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তদন্ত চলাকালে মোক্তার আলী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
রায় প্রসঙ্গে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, ২০২২ সালে সংঘটিত এই হত্যা মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামি মোক্তার আলীকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি