মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ৮০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৮০৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাব জানায়, গত ৩ আগস্ট রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে র্যাব-১, সিপিসি-১, উত্তরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিমানবন্দর থানাধীন বিমানবন্দর রেলস্টেশনের উত্তর পাশে এক ব্যক্তি ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে র্যাব সদস্যরা বিমানবন্দর রেলস্টেশনের উত্তর পাশে পুরাতন এনা বাস কাউন্টারের সামনে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম মো. হাসান ওমর আব্বাস (৩৭) বলে পরিচয় দেন। তার বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপীর ডাকঘরের বৈরাতী গুয়াগ্রাম প্রধানপাড়ায়।
পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পাঁচটি নীল রঙের প্যাকেটে রাখা ৮০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসার যোগাযোগে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত আলামত এবং গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি