ATN
শিরোনাম
  •  

৪ বছরে রবির কর-পূর্ব আয় বেড়েছে ৫০%, গ্রাহকের দুই-তৃতীয়াংশই এখন তাদের!

         
৪ বছরে রবির কর-পূর্ব আয় বেড়েছে ৫০%, গ্রাহকের দুই-তৃতীয়াংশই এখন তাদের!

রবি। ফাইল ছবি

২০২০ সালে আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে গত চার বছরে- ২০ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে দেশের মোট গ্রাহকের দুই-তৃতীয়াংশই এখন রবির ঘরে। ফলে এই সময়ে অপারেটরটির কর-পূর্ব আয় বেড়েছে ৫০ শতাংশ। একই সময়ে প্রতিষ্ঠানটির ডেটা খাত থেকে আয় বেড়েছে ৪৪ শতাংশ।

বর্তমানে রবির মোট গ্রাহকের মধ্যে ৭৯ শতাংশ মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন এবং তাদের ৯১ শতাংশই ৪জি প্রযুক্তিতে সংযুক্ত। এজন্য ১.৫ শতাংশ নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে বিনিয়োগ বেড়েছে ৩.৪ শতাংশ এবং বিনিয়োগকারী পর্যায়েও লভ্যাংশ বেড়েছে ১.৮ শতাংশ।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে রবির প্রধান অর্থ কর্মকর্তা রুহুল আমিন একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। রবির সচিব শাহেদ আলমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রবির প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা।

সিইও বলেন, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং কর্মীদের আন্তরিক প্রচেষ্টার ফলেই প্রতিষ্ঠানটি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। রবির মূল লক্ষ্য সবসময় গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত বিনিয়োগ ও প্রযুক্তিগত আধুনিকায়ন অব্যাহত রেখেছে।'

তিনি জোর দিয়ে বলেন, নেটওয়ার্কে এআই-এর ব্যবহার ও ধারাবাহিক নেটওয়ার্ক উন্নয়ন, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং কর্মীদের আন্তরিক প্রচেষ্টার ফলেই প্রতিষ্ঠানটি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। রবির মূল লক্ষ্য সবসময় গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত বিনিয়োগ ও প্রযুক্তিগত আধুনিকায়ন অব্যাহত রেখেছে।

​রবির সিইও আরও, গত পাঁচ বছরে রবি দেশের টেলিযোগাযোগ খাতে অন্যতম দ্রুতগতিতে নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে। বর্তমানে রবির নেটওয়ার্কের প্রায় ৭৫ শতাংশ আধুনিকায়নের কাজ সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম অঞ্চলে নেটওয়ার্ক আধুনিকায়নের কার্যক্রমও দ্রুত এগিয়ে চলছে এবং চলতি বছরের শেষ নাগাদ তা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, “২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের (কিউ-২) ফলাফল অনুযায়ী, রবি বাজারে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছে। সামগ্রিক টেলিযোগাযোগ বাজারের প্রবৃদ্ধি সীমিত থাকলেও রবি তুলনামূলক ভালো অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। এর পেছনে উন্নত নেটওয়ার্ক, গ্রাহকসেবা এবং কর্মীদের নিরলস পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

সিইও জিয়াদ সাতারা তুলে ধরেন, বর্তমানে রবির প্রায় ৪৪ শতাংশ গ্রাহক ডিজিটাল চ্যানেলের মাধ্যমে রিচার্জ, ডেটা প্যাক কেনা এবং বিভিন্ন সেবা গ্রহণ করছেন। ডিজিটাল সেবারের ব্যবহার বাড়তে থাকায় গ্রাহকদের অভিজ্ঞতাও আরও সহজ ও উন্নত হচ্ছে। তিনি বলেন, প্রতিষ্ঠানটি বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের ডিজিটাল রূপান্তর ও অর্থনৈতিক অগ্রযাত্রার অংশীদার হিসেবে ভবিষ্যতেও রবি অব্যাহতভাবে বিনিয়োগ, প্রযুক্তিগত উন্নয়ন এবং গ্রাহকসেবার মান বৃদ্ধিতে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদসহ অন্যান্যরা।

রিপোর্ট : এসআই রাজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অফবিট সংবাদ


অন্যান্য সংবাদ