রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
প্রশাসনের চিঠিতে বলা হয়, গত ৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পাঁচজন শিক্ষার্থী গুরুতর আহতসহ প্রায় ২০ জন আহত হন। বর্তমানে আহত শিক্ষার্থীরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, উদ্ভূত পরিস্থিতির মধ্যে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একই সময়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে ছাত্রশিবির ও ছাত্রদল। এতে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
এ অবস্থায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক একটি প্রদর্শনীর ফেস্টুন ঘিরে উত্তেজনা তৈরি হয়। ফেস্টুনে জামায়াতের কয়েকজন নেতা ও বিএনপির সাবেক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি থাকার অভিযোগ তুলে ছাত্রদল তা সরানোর দাবি জানায়।
এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। কয়েক ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে ইট-পাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন বলে জানা গেছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস