ATN
শিরোনাম
  •  

সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

         
সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ ট্রেনটির একটি বগির চাকা লাইনচ্যুত হয়।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগির চাকা লাইনচ্যুত হওয়ায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ লাইনচ্যুত বগি উদ্ধার এবং দ্রুত রেল চলাচল স্বাভাবিক করতে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ