ATN
শিরোনাম
  •  

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার

         
উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার

উত্তরা পূর্ব থানা

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) দিনব্যাপী উত্তরা পূর্ব থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. ময়নাল হোসেন (৩৫), খাদিজা আক্তার শিমলা (২৩), মো. আবীর (১৮), মো. সামিউল (১৮), ইয়াসিন (১৮), মো. মামুন (২৫), রুহুল আমীন ওরফে কুদ্দুস (৩৬), মো. মোস্তফা মিয়া (৩৬), মো. হুমায়ুন (৩৫), সিফাত হোসেন নীরব (২১) এবং জালাল (১৮)।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উত্তরা বিভাগের স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

উত্তরা পূর্ব থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ