রূপপুর প্রকল্পের গ্রিনসিটিতে দুই রুশ নাগরিকের সংঘর্ষে নিহত ১, আহত ১
পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকা গ্রিনসিটিতে দুই রুশ নাগরিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত অপর ব্যক্তি বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৩ আগস্ট) সকালে গ্রিনসিটির ৬ নম্বর ভবনের ৫০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সের্গেই নিকোলায়েভিচ (৫৬)। আহত মেনচেভ (৫৩) পাবনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা দুজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেমের কর্মী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে দুই রুশ নাগরিক একসঙ্গে মদ্যপান করছিলেন। একপর্যায়ে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নিলে দুজনই গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউ সুবিধা না থাকায় তাদের পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সের্গেই নিকোলায়েভিচ মারা যান। আহত মেনচেভ আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
গ্রিনসিটি হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সাইফুল ইসলাম বলেন, দুই বিদেশিকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালটিতে আইসিইউ সুবিধা না থাকায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পরে রাশিয়ান দূতাবাসের মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি