ATN
শিরোনাম
  •  

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, বললেন— ‘আলহামদুল্লিলাহ্ ভালো আছি, সবার দোয়া চাই’

         
দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, বললেন— ‘আলহামদুল্লিলাহ্ ভালো আছি, সবার দোয়া চাই’

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, বললেন— ‘আলহামদুল্লিলাহ্ ভালো আছি, সবার দোয়া চাই’

দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় যুক্তরাজ্যে ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন। মঙ্গলবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে দেশে পৌঁছান তিনি।

দেশে ফেরার সময় তার সঙ্গে ছিলেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স। বিমানবন্দরে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে ইলিয়াস কাঞ্চন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আলহামদুল্লিলাহ্ ভালো আছি, শরীর ভালো আছে। সবার উদ্দেশ্যে যেটা বলার সেটা দোয়া চাই। আর আমার দোয়া তাদের জন্যও রইল।”

ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য গত বছরের এপ্রিলে যুক্তরাজ্যে যান ইলিয়াস কাঞ্চন। একই বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের মতে, অস্ত্রোপচারের সময় চিকিৎসাজনিত ঝুঁকির কারণে টিউমারের সম্পূর্ণ অংশ অপসারণ সম্ভব হয়নি।

এরপর দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাকে মোট ৬০টি কেমোথেরাপি নিতে হয়েছে। দীর্ঘ এই লড়াই শেষে তার সুস্থ হয়ে দেশে ফেরার খবরে স্বস্তি প্রকাশ করেছেন ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। দেশের ইতিহাসের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র **‘বেদের মেয়ে জোছনা’**সহ অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ে অসামান্য অবদানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

অভিনয়ের পাশাপাশি নিরাপদ সড়ক আন্দোলনের অগ্রদূত হিসেবেও তিনি সুপরিচিত। ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের মাধ্যমে জনসচেতনতা গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে রাষ্ট্র তাকে একুশে পদকে ভূষিত করেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ