ভালোবাসা নিয়েই একদিন বিদায় নিতে হবে পৃথিবী থেকে: কুমার বিশ্বজিৎ
বাংলা গানের জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ চার দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনে অবদান রেখে আসছেন। অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে তিনি আজও শ্রোতাদের হৃদয়ে সমানভাবে জায়গা করে আছেন।
সম্প্রতি নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে ভক্তদের কাছে জানতে চান, তাঁর গাওয়া কোন গানটি তাদের সবচেয়ে প্রিয়। সেই পোস্টে হাজারের বেশি মন্তব্য জমা পড়ে। ভক্তরা শতাধিক গানের নাম উল্লেখ করেন, যার অধিকাংশই ছিল চলচ্চিত্রের বাইরের মৌলিক গান।
শ্রোতাদের এই ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে সোমবার (৩ আগস্ট) বিকেলে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে কুমার বিশ্বজিৎ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, ভক্তদের উল্লেখ করা ১২৫টি প্রিয় গানের মধ্যে ১০০টিরও বেশি ছিল মৌলিক ও চলচ্চিত্র বহির্ভূত গান। তিনি মনে করেন, এটি শুধু তাঁর জন্যই নয়, বরং সংশ্লিষ্ট গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকদের জন্যও বড় প্রাপ্তি এবং আশীর্বাদ।
শ্রোতাদের উদ্দেশে শিল্পী আরও লেখেন, “হয়তো আজীবন এ গানগুলো থেকে যাবে আপনাদের অন্তরে, আপনাদের ভালোবাসায়। আর সেই ভালোবাসা নিয়ে আমাকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। এ ভালোবাসা নিয়ে চলে যাওয়াও পরম শান্তির। এটাই সত্যি, এটাই শাশ্বত।”
পোস্টের সঙ্গে তিনি তাঁর জনপ্রিয় গান ‘একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে’-এর একটি অংশও শেয়ার করেন। নকুল কুমার বিশ্বাসের লেখা এই গানটি প্রকাশের পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল এবং এখনও শ্রোতাদের কাছে সমানভাবে সমাদৃত।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি