বিশ্ব তরমুজ দিবস আজ: পুষ্টিগুণ ও ইতিহাসে অনন্য গ্রীষ্মের জনপ্রিয় ফল
আজ ৩ আগস্ট, বিশ্ব তরমুজ দিবস। গ্রীষ্মের অন্যতম জনপ্রিয় ও রসালো ফল তরমুজের পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা এবং সমৃদ্ধ ইতিহাস তুলে ধরতেই বিশ্বের বিভিন্ন স্থানে দিবসটি পালন করা হয়।
তরমুজ শুধু সুস্বাদু ফলই নয়, এটি পুষ্টিগুণেও সমৃদ্ধ। এ ফলে প্রায় ৯২ শতাংশ পানি থাকায় গরমের দিনে শরীরের পানিশূন্যতা দূর করতে এবং শরীরকে আর্দ্র রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গ্রীষ্মকালে তৃষ্ণা মেটানোর পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্য হিসেবেও তরমুজের কদর রয়েছে।
ইতিহাসবিদদের মতে, প্রায় পাঁচ হাজার বছর আগে প্রাচীন মিশরে প্রথম তরমুজের চাষ শুরু হয়। দ্বাদশ মিশরীয় রাজবংশের সময়কার বিভিন্ন নিদর্শন এবং রাজা তুতানখামেনের সমাধি থেকেও তরমুজের বীজের সন্ধান পাওয়া গেছে। এছাড়া প্রাচীন মিশরীয় শিলালিপিতেও তরমুজের চিত্রের উল্লেখ রয়েছে।
পরবর্তীতে আফ্রিকার কালাহারি অঞ্চলের বাণিজ্যপথ ধরে তরমুজের বীজ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এরপর এটি ভূমধ্যসাগরীয় অঞ্চল, ইউরোপ এবং নবম শতাব্দীর শেষ দিকে চীনসহ এশিয়ার বিভিন্ন দেশে বিস্তার লাভ করে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে শত শত জাতের তরমুজের চাষ হচ্ছে।
পুষ্টিবিদদের মতে, কম ক্যালোরিযুক্ত এই ফলে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং খাদ্যআঁশ। এসব উপাদান রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং হজম প্রক্রিয়া উন্নত করতে সহায়তা করে। এছাড়া ভিটামিন সি কোলাজেন উৎপাদনে ভূমিকা রাখে, যা ত্বককে সুস্থ ও চুলকে মজবুত রাখতে সাহায্য করে।
গ্রীষ্মের এই জনপ্রিয় ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা এবং দীর্ঘ ইতিহাস সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই প্রতি বছর ৩ আগস্ট বিশ্ব তরমুজ দিবস পালন করা হয়।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি