ATN
শিরোনাম
  •  

‘টক্সিক’ বিতর্কে কিয়ারার পাশে হুমা কুরেশি, নেটিজেনদের সমালোচনাকে বললেন ‘অসুস্থ মানসিকতা’

         
‘টক্সিক’ বিতর্কে কিয়ারার পাশে হুমা কুরেশি, নেটিজেনদের সমালোচনাকে বললেন ‘অসুস্থ মানসিকতা’

‘টক্সিক’ বিতর্কে কিয়ারার পাশে হুমা কুরেশি, নেটিজেনদের সমালোচনাকে বললেন ‘অসুস্থ মানসিকতা’

ভারতের বহুল প্রতীক্ষিত সিনেমা গীতু মোহনদাসের ‘টক্সিক’ নিয়ে আলোচনা থামছে না। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির গান ‘তাবাহি’। গানটিতে যশের সঙ্গে কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য দর্শকদের নজর কাড়লেও তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

গান প্রকাশের পর অনেকেই কিয়ারার সমালোচনা করেছেন। বিশেষ করে বিবাহিত ও সন্তানের মা হওয়ার পর এমন দৃশ্যে অভিনয় করা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তবে কিয়ারার পক্ষ নিয়েছেন বেশ কয়েকজন তারকা। এবার সেই তালিকায় যোগ দিলেন ‘টক্সিক’-এর অন্যতম অভিনেত্রী হুমা কুরেশি।

এক সাক্ষাৎকারে হুমা কুরেশি নেটিজেনদের সমালোচনার ধরন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার মতে, সিনেমার দৃশ্য নিয়ে আপত্তি থাকলেও শুধু কিয়ারাকে লক্ষ্য করে সমালোচনা করা পক্ষপাতদুষ্ট।

হুমা বলেন, “এটা অসুস্থ মানসিকতা। একেবারেই ঘৃণ্য। যশ ও কিয়ারা দুজনেই বিবাহিত এবং তাদের সন্তান রয়েছে। কিন্তু শুধু কিয়ারাকেই আক্রমণ করা হয়েছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি আরও বলেন, সিনেমার সঙ্গে যুক্ত নারীরা—অভিনেত্রী ও পরিচালক—শেষ পর্যন্ত নিজেদের কাজের মাধ্যমেই জবাব দেবেন। কোনো ব্যাখ্যা বা সাফাই দিয়ে মানুষের চিন্তাভাবনা বদলানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে হুমার সঙ্গে উপস্থিত ছিলেন তার ভাই ও অভিনেতা সাকিব সালিম। তিনিও বোনের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।

‘টক্সিক : আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’ সিনেমায় অভিনয় করেছেন যশ, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, নয়নতারা, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তসহ আরও অনেকে। সিনেমাটি ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ