ATN
শিরোনাম
  •  

র‌্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস

         
র‌্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস

ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (র‌্যাব )-এর সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সাংবাদিকদের অগ্নিকাণ্ডসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

রোববার (২ আগস্ট) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। ২ ও ৩ আগস্ট আয়োজিত এ প্রশিক্ষণে র‌্যাবের ৪৮ জন রিপোর্টার অংশ নেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের অগ্নিনির্বাপণ কৌশল, জরুরি উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্পের সময় করণীয় এবং সংবাদ সংগ্রহকালে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি; ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, বিএফএম (বার); সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো. মোস্তফা মোহসীন, বিএফএম এবং ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশিক্ষণের সমাপনী দিনে সোমবার (৩ আগস্ট) অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগ ও অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের নিরাপত্তা এবং ঝুঁকি মোকাবিলার দক্ষতা বৃদ্ধি করতেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ