আমতলীতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচিতে ৭৫০টি গাছের চারা বিতরণ
পরিবেশ সুরক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বরগুনার আমতলীতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে ৭৫০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী বরগুনা জেলা প্রশাসক কর্তৃক গৃহীত Government Performance Management System (GPMS)-এর সেকশন-২ এর অধীন উদ্ভাবন ও সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রশাসন, আমতলী এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে আমতলীর চুনাখালী স্কুল অ্যান্ড কলেজ এবং চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ৭৫০টি গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের বেশি বেশি বৃক্ষরোপণে উৎসাহিত করেন এবং শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ নয়, বরং রোপণ-পরবর্তী পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), আমতলী; সহকারী কমিশনার (ভূমি), আমতলী; আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি); সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিচালিত এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি