ট্রেলারে নজর কাড়লেন ‘বিপ্লবী’ জিৎ, ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে নতুন সিনেমা
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর অফিশিয়াল ট্রেলার প্রকাশ পেয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় কিংবদন্তি বিপ্লবী অনন্ত সিং-এর চরিত্রে অভিনয় করেছেন জিৎ। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
প্রকাশিত ট্রেলারে অনন্ত সিংয়ের সংগ্রামী জীবন, দেশপ্রেম এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ও স্বাধীন ভবিষ্যৎ গড়তে তার আত্মত্যাগের কাহিনি তুলে ধরা হয়েছে। একজন সাহসী বিপ্লবীর পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবেও চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলেছেন জিৎ।
ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জিতের নতুন লুক ও অভিনয় নিয়ে প্রশংসায় মেতেছেন ভক্তরা। বিশেষ করে তার একাধিক ভিন্নধর্মী উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কৌশিক সেন, চন্দন সেন, প্রিয়াঙ্কা সরকার এবং টোটা রায়চৌধুরী। ট্রেলারে পুলিশের চরিত্রে টোটা রায়চৌধুরীর উপস্থিতিও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
এর আগে চলতি বছরের ২৭ মে সিনেমাটির মুক্তির পরিকল্পনা থাকলেও কারিগরি ও প্রযোজনা-সংক্রান্ত কারণে মুক্তির নির্ধারিত তারিখের ১২ দিন আগে তা স্থগিত করা হয়। পরে নির্মাতারা ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৪ আগস্ট নতুন মুক্তির দিন ঘোষণা করেন।
উল্লেখ্য, একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল ওপার বাংলার আরেক জনপ্রিয় অভিনেতা দেব অভিনীত ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমাটিরও। তবে পরবর্তীতে দেব নিজেই ছবিটির মুক্তি স্থগিতের ঘোষণা দেন। ফলে ১৪ আগস্টের মুক্তির দৌড়ে জিতের ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ দর্শকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি