ATN
শিরোনাম
  •  

বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে ২৪ কর্মকর্তা ও দুই সেলস ইউনিটকে ‘পিন্যাকল অ্যাওয়ার্ডস-২০২৬’ দিলো ওয়ালটন

         
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে ২৪ কর্মকর্তা ও দুই সেলস ইউনিটকে ‘পিন্যাকল অ্যাওয়ার্ডস-২০২৬’ দিলো ওয়ালটন

বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে ২৪ কর্মকর্তা ও দুই সেলস ইউনিটকে ‘পিন্যাকল অ্যাওয়ার্ডস-২০২৬’ দিলো ওয়ালটন

গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখতে অসামান্য অবদান রাখায় ২৪ জন কর্মকর্তা এবং দুটি সেলস ইউনিটকে ‘পিন্যাকল অ্যাওয়ার্ডস-২০২৬’ শীর্ষক সম্মাননা প্রদান করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

সম্প্রতি গাজীপুরের সারাহ রিসোর্টে ‘দ্য লরিয়েট সয়রি’ শীর্ষক দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও চেক তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের পরিচালক জাকিয়া সুলতানা শিখা, এস এম মঞ্জুরুল আলম অভি ও নিশাত তাসনিম শুচি। এছাড়া ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি পাঁচটি বিভাগে এ সম্মাননা প্রদান করে। বিভাগগুলো হলো— এমডি’স অ্যাওয়ার্ড ফর এক্সট্রাঅর্ডিনারি বিজনেস ইমপ্যাক্ট, সিবিও’স এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন, পিপল অ্যান্ড কালচারাল এক্সিলেন্স, সেলস এক্সিলেন্স এবং স্পেশাল কন্ট্রিবিউশন।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে এমডি এস এম মাহবুবুল আলম বলেন, “ওয়ালটন পরিবারের সদস্যদের আনন্দময় জীবন আমাদের কাম্য। কোম্পানিতে তাদের কাজের ডেডিকেশনের জন্য ওয়ালটন এগিয়ে যাচ্ছে উন্নতির শিখরে। তাদের কাজের স্বীকৃতি দিতেই আজকের এই পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন। ওয়ালটন পরিবারের সদস্যদের স্বীকৃতি প্রদানের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।”

তিনি আগামী দিনের কর্মপরিকল্পনা ও প্রতিষ্ঠানের অগ্রগতির রূপরেখা নিয়েও কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

এমডি’স অ্যাওয়ার্ড ফর এক্সট্রাঅর্ডিনারি বিজনেস ইমপ্যাক্ট বিভাগে পুরস্কার পান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও প্রধান অর্থ কর্মকর্তা মো. জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএবি), এএমডি ইউসুফ আলী, লিয়াকত আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ-আল-মামুন, শাহজালাল হোসেন লিমন, তানভীর আঞ্জুম, জোহেব আহমেদ এবং ডেপুটি অপারেটিভ ডিরেক্টর তানজিমুল হক তন্ময়।

সিবিও’স এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন বিভাগে সম্মাননা পান ওয়ালটন ফ্রিজের সিবিও মো. তাহসিনুল হক, হোম অ্যাপ্লায়েন্সের সিবিও মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং ক্যাবলসের সিবিও রাজু আহমেদ।

পিপল অ্যান্ড কালচারাল এক্সিলেন্স বিভাগে পুরস্কৃত হন ওয়ালটন হেডকোয়ার্টার্স ও করপোরেট এইচআর বিভাগের প্রধান মো. কাওসার উদ্দিন চৌধুরী এবং প্রদীপ প্রামাণিক।

স্পেশাল কন্ট্রিবিউশন বিভাগে পুরস্কার পান সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. জাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. নাজমুল ইসলাম, সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রবিউল ইসলাম মিল্টন, অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান এবং সিনিয়র অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান রাজু।

সেলস এক্সিলেন্স বিভাগে পুরস্কৃত হন ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মো. শাহরিয়ার হোসেন, সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মো. আবু সুফিয়ান, অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল অফিসার মো. নাজমুল সানা, সিনিয়র অফিসার সৌভিক অধিকারী, অফিসার মো. হেলাল সরদার এবং ওয়ালটন প্লাজা ও করপোরেট সেলস ডেভেলপমেন্ট ইউনিট।

দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষ হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ