রাজধানীর তুরাগ ও বংশাল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) তুরাগ ও বংশাল থানা পুলিশ নিজ নিজ এলাকায় অপরাধপ্রবণ স্থানগুলোতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, তুরাগ থানা এলাকায় অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
অন্যদিকে, বংশাল থানা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে আরও ১৮ জনকে। তারাও বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত এবং কয়েকজন নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
তুরাগ ও বংশাল থানা সূত্রে জানা গেছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস